ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেইমারকে নিয়ে পিএসজির পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ১৬ আগস্ট ২০২৩
নেইমারকে নিয়ে পিএসজির পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে
ছবি- পিএসজির ফেসবুক পেইজ থেকে নেয়া।

ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। এরই মধ্যে ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন তিনি। যেখানে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

অন্যদিকে বিদায় বেলাতে নেইমারকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার করেছে প্যারিসিয়ানরা। যেখানে নেইমারকে ‘ক্লাব লিজেন্ড’ হিসেবে অ্যাখ্যা দিয়েছে ফরাসি ক্লাবটি।

নেইমারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পিএসজি লিখেছে, ‘নেইমার পিএসজি ছেড়ে ক্লাব আল হিলালের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। প্যারিসে ছয় মৌসুমে ক্লাবের ইতিহাসে নিজের ছাপ রেখে গেছেন এ ব্রাজিলিয়ান তারকা। ধন্যবাদ, নেইমার একজন ক্লাব কিংবদন্তি।’

Advertisement

এর আগে মঙ্গলবার নেইমারকে দলে টানার কথা সামাজিক মাধ্যমে নিশ্চিত করে সৌদি প্রো লিগের দলটি। আল হিলালে মৌসুমপ্রতি তিনি ১৬ কোটি ইউরো পাবেন বলে শোনা যাচ্ছে। ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে দুই বছরের। পরবর্তীতে নেইমার চাইলে আরো এক বছর মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।

মরুর দেশে নেইমারের যাত্রার খবর নিশ্চিত করে বিবিসি জানিয়েছিল, নেইমারের জন্য পিএসজিকে ৯ কোটি ইউরো দেবে আল হিলাল। পাশাপাশি শর্তসাপেক্ষে প্রাসঙ্গিক আরো কিছু অর্থ খরচ করতে হবে সৌদি লিগের এই ক্লাবকে।

প্রসঙ্গত, ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিসে পা রাখেন নেইমার। নিজের ফুটবল নৈপুন্যে ক্লাবটিতে ছাপ রাখতে পারলেও চ্যাম্পিয়ন লিগে কোনো শিরোপা এনে দিতে পারেননি। ফলে তার ওপর নাখোশ ছিল প্যারিসিয়ানরা। এর ফলে গত তিন মৌসুম ধরে পিএসজি তাকে বিক্রির চেষ্টা করে আসছিল। অবশেষে সব জল্পনা-কল্পনা শেষে প্যারিস ছাড়লেন নেইমারই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!