বিশ্বকাপের আগেই এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আগামী ২ সেপ্টেম্বর শ্রীলংকার পাল্লেকেলেতে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বি এ দু’দলের ক্রিকেট যুদ্ধ। তবে মজার ব্যাপার হলো- ইতিহাসে এবারই প্রথম পাকিস্তানের নাম সম্বলিত জার্সিতে মাঠে নামবে ভারত!
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভারতের আসন্ন এশিয়া কাপের জার্সির ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের জার্সির বুকে লেখা রয়েছে পাকিস্তানের নাম। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
.png)
ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকাটাই স্বাভাবিক। কেননা এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে ভেন্যু জটিলতার কারণে তাদের সহ-আয়োজক হিসেবে টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব পেয়েছে শ্রীলংকা।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে নামবে স্বাগতিক পাকিস্তান। ম্যাচটি গড়াবে পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে।
এবারের আসরটি হচ্ছে পাকিস্তান প্রস্তাবিত হাইব্রিড মডেলে। আয়োজক হিসেবে পাকিস্তান ঘরের মাঠে খেলবে ৪টি ম্যাচ খেলবে। বাকি ৯টি ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকায়।