বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সূত্রে জানা গেছে, জাতীয় দলের পুলে থাকা একাধিক ক্রিকেটারকে চূড়ান্ত দলে সুযোগ দিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল। যেখানে আছেন ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ হাসানরা।
বাংলাদেশের চূড়ান্ত ১৫ জনের দলের ১০ জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। চীনের হ্যাংঝুতে এশিয়ান গেমসের খেলা চলবে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত।
.png)
এশিয়ান গেমসের দল: সাইফ হাসান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, জাকির আলী অনিক, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, পারভেজ হোসেন ইমন, রাকিবুল হাসান, তানভির ইসলাম, রিপন মণ্ডল, সাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান ও রিশাদ হোসেন।