ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো ব্যর্থ লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৮, ১৭ আগস্ট ২০২৩
আবারো ব্যর্থ লিটন
ছবি- সংগৃহীত

লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট হাতে আবারো ব্যর্থ হয়েছেন বাংলাদেশি লিটন দাস। এ নিয়ে টানা দুই ম্যাচে দুই অংকের ঘর ছোঁয়ার আগেই সাজঘরে ফিরলেন তিনি।

গল টাইটান্সের হয়ে অভিষেক ম্যাচে ১ রান করেন লিটন। দলটির হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে ৮ রানেই উইকেট বিলিয়ে দিয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

বৃহস্পতিবার এলপিএলের প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার মুখোমুখি গল টাইটান্স। এ ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮ রান করেই সাজঘরে ফেরেন লিটন। তবে তিনি ব্যর্থ হলেও লাসিথ ক্রুসপুল্লের দুর্দান্ত ৮০ রানের ইনিংসে ভর করে ১৪৬ রান সংগ্রহ করেছে গল।

Advertisement

এদিন শুধু লিটনই নন, উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ইনিংস লম্বা করতে পারেননি সাকিব আল হাসানও। গলের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামা সাকিব ১৭ বলে করেছেন ১৯ রান। তার সাদামাটা ইনিংসটিতে তিনটি বাউন্ডারি রয়েছে।

ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে এসেই উইকেট শিকার করেছেন সাকিব। গলের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় ডাম্বুলা। তবে সাকিব ঘূর্ণিতে উইকেট বিলিয়ে দিয়েছেন উড়তে থাকা আভিসকা ফ্রেনান্দো। আউট হওয়ার আগে ১৪ বলে ২৪ রান করেন এ শ্রীলংকান ব্যাটার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!