ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৬, ১৭ আগস্ট ২০২৩
যে কারণে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। আর অক্টোবেরে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তবে তার আগে সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিসিবি সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর ঢাকায় আসবে কিউইরা। আর ম্যাচটি তিনটি গড়াবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে ২৭ সেপ্টেম্বর ভারতের বিমান ধরবে বাংলাদেশ। কেননা ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। আইসিসি ইভেন্টের আগ মুহূর্তে স্বল্প সময়ের জন্য সিরিজ আয়োজন নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

Advertisement

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, প্রতিশ্রুতি ঠিক রাখতেই এই সিরিজের আয়োজন করা হচ্ছে।  

সুজন বলেন, ‘যেহেতু উপমহাদেশে বিশ্বকাপ হচ্ছে এবং আগের টি-২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হয়েছিল। তখন আমাদের সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের একটা বোঝাপড়া ছিল। আপনারা জানেন যে ওই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে আমরা ত্রিদেশীয় সিরিজ খেলেছিলাম। সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে তিনটি ওয়ানডে খেলার সুযোগ করে দিচ্ছি তাদের। এটা একটা প্রতিশ্রুতির মতো ছিল।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!