ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বেটিং কেলেঙ্কারিতে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ১৯ আগস্ট ২০২৩
বেটিং কেলেঙ্কারিতে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার
লুকাস পাকুয়েতা

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য সম্প্রতি ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। যেখানে দীর্ঘ ৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন নেইমার। তবে স্কোয়াডে নেই লুকাস পাকুয়েতা। কারণটা রীতিমতো ভয়ংকর!

বেশ কিছুদিন ধরেই ট্রেবল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে যোগদানের অপেক্ষায় ছিলেন পাকুয়েতা। কিন্তু ইতিহাদের ক্লাবটিও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ, পাকুয়েতার বিরুদ্ধে বেটিং কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ উঠেছে। যে কারণে নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি!

এর আগে কমিউনিটি শিল্ডে পরাজয় এবং ইউরোপিয়ান সুপার কাপ জয়ের পর পাকুয়েতার জন্য বেশ তোড়জোড় শুরু করে ম্যানসিটি। বর্তমানে ওয়েস্ট হামে খেলা এই মিডফিল্ডারের জন্য তারা ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও করে তারা।

Advertisement

তবে ওয়েস্ট হাম আরো বেশি দাবি করে আসছিল। শেষ পর্যন্ত সিটি আর পরবর্তী প্রস্তাব পাঠায়নি। ইউরোপীয় সংবাদমাধ্যমের দাবি, পাকুয়েতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পেপ গার্দিওলার দল।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, রিয়াল বেটিস ও ওয়েস্ট হাম ক্লাবের স্পন্সর পাওয়া একটি বেটিংয়ে পাকুয়েতা জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ইংলিশ ফুটবল ফেডারেশন (এফএ) এবং ফিফা যৌথ অনুসন্ধানে নেমেছে।

এই অভিযোগ প্রমাণিত হলে ২৫ বছর বয়সী এই ব্রাজিল তারকা লম্বা সময়ের জন্য মাঠে নিষেধাজ্ঞা পেতে পারেন। এ বিষয়ে এরই মধ্যে লন্ডনের ক্লাব ওয়েস্ট হামকে একটি নোটিশ পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যমের দাবি, বেটিংয়ের জড়িত সন্দেহজনক কিছু অ্যাকাউন্ট খোলা হয়েছে। বেটিংয়ের অধিকাংশ অর্থ সেখানে বিনিয়োগ করা হয়। আর সেই অ্যাকাউন্ট দুটি লুকাস পাকুয়েতা ও লুইস হেনরিকের। প্রিমিয়ার লিগ ও লা লিগায় নিজেদের আলাদা ম্যাচে সেদিন পাকুয়েতা ও হেনরিক দুজনই হলুদ কার্ড দেখেছিলেন।

পাকুয়েতার বিরুদ্ধে ওই অভিযোগ ওঠার পরই তাকে ব্রাজিল দল থেকে বাদ দেওয়া হয়। ওই বিষয়ে ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ ফার্নান্দো দিনিজ জানিয়েছেন, ‘ওই ঝামেলার কারণেই পাকুয়েতা শেষ মুহূর্তের সিদ্ধান্তে বাদ পড়েছে। ওই তালিকায় পাওয়া গেছে তাকে। আমি তাকে অনেক পছন্দ করি। কিন্তু এখন সময় হচ্ছে এই সমস্যার দ্রুত সমাধান।’

যদিও পাকুয়েতার দাবি, তিনি কোনো ধরনের বেটিংয়ে অংশ নেননি। এই খবরে তিনি নিজেও বিস্মিত। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানও জানিয়েছে, পাকুয়েতাকে বেটিংয়ের জন্য অভিযুক্ত করা হয়নি।  

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!