এদিকে ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে টিম ম্যানেজমেন্ট ঢেলে সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক’দিন আগেই হায়দরাবাদের হেড কোচের দায়িত্ব পেয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। তার জায়গায় ছিলেন উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। এছাড়াও কোচ বদলেছে কোহলির ব্যাঙ্গালুরুরও।
সেই ধারাবিকতায় এবার রোহিত শর্মার নেতৃত্বধানী মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লাসিথ মালিঙ্গা। অবশ্য এর আগেও মুম্বাইয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৮ সালে তাদের মেন্টর হিসেবে ছিলেন। পরের বছর অবশ্য নিজেই নেমেছেন মাঠে। জাসপ্রিত বুমরাহকে নিয়ে মুম্বাইকে জিতিয়েছেন তাদের চতুর্থ শিরোপা।
.png)
বোলিং কোচ হিসেবে অবশ্য আগেও কাজ করেছেন মালিঙ্গা। ২০২২ আইপিএল আসরে তাকে দেখা গিয়েছিল রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে। এবার তিনি ফিরছেন নিজের চেনা ঘর মুম্বাইতে।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচবার শিরোপার স্বাদ পেয়েছেন মালিঙ্গা। এর মাঝে চারটি আইপিএল (২০১৩, ২০১৫, ২০১৭ এবং ২০১৯) এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ (২০১১)। সবমিলিয়ে মুম্বাইয়ের জার্সিতে ১৩৯ ম্যাচে ১৯৫ উইকেট শিকার করেছেন এই লঙ্কান পেসার।
এদিকে মালিঙ্গা যোগ দেওয়ার কারণে দীর্ঘ ৮ বছর পর মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন সাবেক কিউই পেসার শেন বন্ড। ২০১৫ সালে মাহেলা জয়াবর্ধনে হেড কোচ হয়ে আসার পরেই মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন বন্ড। নতুন দায়িত্ব হিসেবে একই ফ্র্যাঞ্চাইজির আমিরাতভিত্তিক দল এমআই এমিরেটসের হেডকোচ হবেন শেন বন্ড।