সম্প্রতি লা লিগা ইএ স্পোর্টসের একটি প্রচারমূলক ইভেন্টে হাজির হয়েছিলেন তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রোহিত শর্মা। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ ইস্যুতে কথা বলেছেন তিনি।
বিশ্বকাপের দল নিয়ে রোহিত বলেন, ‘আমাদের সামনে অনেক নাম রয়েছে। দেখতে হবে কাদের নিলে দলে ভারসাম্য রাখা যাবে। তবে বিশ্বকাপের আগে এশিয়া কাপ আছে। সেখানে ক্রিকেটারদের দেখে নেয়া যাবে।’
.png)
রোহিত বলেন, ‘আমরা বিশ্বকাপ জিততে চাই। তবে তার সঙ্গেই বেশ কয়েকটি প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। আমি চাই ব্যাটাররা কঠিন পরিস্থিতিতে ব্যাট করুক। বোলাররা কঠিন পরিস্থিতিতে বল করুক। তবেই সেরা ক্রিকেটার বাছতে পারব।’