ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

পবা ভূমি অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, নথিপত্র ক্ষতিগ্রস্ত

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২১, ২৯ নভেম্বর ২০২৬
পবা ভূমি অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, নথিপত্র ক্ষতিগ্রস্ত
সংগৃহীত ছবি

রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১টার দিকে দুর্বৃত্তরা ভূমি অফিসের সীমানাপ্রাচীরের বাইরে থেকে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা দোতলার জানালার পাশে বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়।

এতে অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়।

আবিদা খানম আরও জানান, আগুন দেখতে পেয়ে ভূমি অফিসের নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!