ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে নতুন ধান বাজারে উঠেছে তবে দাম নিয়ে অসন্তষ্ট কৃষকরা

গাজী শাহাদত হোসেন ফিরোজী
প্রকাশিত: ১২:২৮, ২৯ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে নতুন ধান বাজারে উঠেছে তবে দাম নিয়ে অসন্তষ্ট কৃষকরা
হাটে ধান কেনাবেঁচা হচ্ছে। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে রোপা আমন  ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। ধানের উৎপাদন খরচ বেশী হওয়ায় ধানের দাম নিয়ে কৃষকরা সন্তষ্ট হতে পারছেনা। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে চলতি মৗসুমে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় প্রায় ৭৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। 

এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে এ ধান চাষাবাদ করেছেন কৃষকেরা। এ জেলার চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়াসহ সবকটি উপজেলায় রোপা আমন ধানের চাষাবাদ করা হয়। এসব ধানের মধ্যে রয়েছে ব্রি ধান-৭১, ৭৫, ৪৯, ১০৩ এবং দেশীয় বিভিন্ন জাতের ধান।
 
ইতিমধ্যেই সিরাজগঞ্জের  নাটুয়া পাড়া, শমেশপুর, পোড়াবাড়ি, বড়ধুল,  গুল্টা, বিনসাড়া, নওগাঁ, গুড়পিপুল, নিমগাছী, সলঙ্গা, বামিহাল, রনবাঘা, চাচকৈড়, মির্জাপুর, হান্ডিয়াল, বোয়ালিয়া ও ধরইলসহ  বিভিন্ন হাটে ধান বেচা কেনা শুরু হয়েছে ।  এসব নতুন ধান স্থানীয় হাট-বাজারে উঠছে এবং প্রতিমণ ধান ১২৫০ টাকা থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কাটারিভোগ ও স্বর্ণা ধান ১৮০০ টাকা থেকে ১৯০০ টাকায় এখন বিক্রি হচ্ছে।
 
হাট বাজারে এ দামে ধান কেনাকাটা হলেও সরকারিভাবে এখনও ধান ক্রয় অভিযান শুরু হয়নি। সরকারিভাবে এ ধান ক্রয় অভিযান শুরু হলে খুশি হবেন কৃষকেরা। তবে মৌসুমের শুরুতেই  কামলা সংকট ও মজুরি বৃদ্ধি পেয়েছে। প্রতি কামলা এখন সাড়ে ৫’শ টাকা থেকে সাড়ে ৬’শ টাকা মজুরি দেয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৬০% ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে বলে জানা গেছে। 

জেলার  মধ্যে অন্যতম  সলঙ্গায় হাটবার  সপ্তাহে দুদিন সোমবার ও বৃহস্পতিবার প্রতিহাটে শত শত মণ ধান কেনাবেচা হয়। এখানে বড় ছোটো মিলে প্রায় ৪০ টি  আড়তে  ধান কেনাবেচা হয়। সলঙ্গা থেকে প্রতিদিন নাটোর , পাবনা , শেরপুর , টাঙ্গাইলসহ দেশের  বিভিন্ন এলাকায় ধান যায় । 
 
সলঙ্গা হাটে গিয়ে দেখা গেছে বিভিন্ন এলাকার কৃষকেরা নতুন ধান বেচতে এনেছেন। এখানকার আড়ত ঘরে  ও হাটের  খোলা জায়গায় চাটাই বিছিয়ে ধান কেনাবেচা করা হচ্ছে। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে চিকন কাটারীভোগ ধান সবচেয়ে বেশী দামে কেনাবেচা হচ্ছে । 
 
পাবনা থেকে আসা ধান ব্যবসায়ী আবেদ আলী  বলেন তিনি এই হাট থেকে  ১২শ টাকা থেকে ১৩শ টাকার মধ্যে বিভিন্ন জাতের  প্রায় ২শ মন  নতুন ধান কিনেছেন।  প্রতি সপ্তাহেই এই হাট আসেন ধান কিনতে । যশোর মোকামে কেনা ধান পাঠানো হচ্ছে। 

সলঙ্গা ইউনিয়নের রাণীনগরের কৃষক সোহরাব আলী জানান এবারে  বিঘা তিনেক জমিতে বোরো ধানের আবাদ করেছেন। তিনি আজ শনিবার ১৩শ টাকা মণ দরে প্রায় দশ মণ ধান বেচেছেন বলে জানান। আরেক কৃষক আয়নাল হক কাটারী জাতের ধান চার মণ ধান ১৮ শ টাকা মণ দরে বেচেছেন বলে জানান।

জেলার কামারখন্দ উপজেলার খামার বড়ধুর গ্রামের মিজানুর রহমান মাষ্টার বলেন, তিনি ৮ বিঘা জমিতে ব্রি ২৮, ২৯ জাতের ধান আবাদ করেছেন । ইতিমধ্যেই ধান ২৮ জাতের ধান কাটা প্রায় শেষ । কিন্তু বাজারে যে দাম তাতে লোকশানে পরতে হয়েছে । বর্তমান বাজারে প্রতি মন ধান ১২শ টাকা । অথচ শুধু ধান কাটার জন্য কামলা সাড়ে ৬শ টাকা ।  অন্য কামলা দিয়ে ধান বাড়িতে আনতে হয় এবং মাড়াই করতে হয় । এ অবস্থায় খরচে পোষাচ্ছে না । 
 
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মওলা বলেন, রোপা আমন চাষাবাদে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হয়। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। হাট বাজারে ধানের দাম এখন মোটামুটি ভালো থাকায় কৃষকেরা খুশি বলে তিনি উল্লেখ করেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এআর
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!