ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কুষ্টিয়ায় জজের বাসায় ককটেল নিক্ষেপ
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে এ হামলার ঘটনা ঘটে।
জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে প্রধান সড়ক থেকে জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার সময় চারজন পুলিশ সদস্য বাসভবন প্রহরার দায়িত্বে ছিলেন।
এ সময় পুলিশ সদস্যরা বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আকস্মিক বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহত ও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, রাতে জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এসব নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।