ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনা, ৭ ফুটবল সমর্থক নিহত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:৩৮, ২২ আগস্ট ২০২৩
ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনা, ৭ ফুটবল সমর্থক নিহত
ছবি: সংগৃহীত

ব্রাজিলে ফুটবল সমর্থকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ৭ ব্যক্তি নিহত এবং ২৭ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তারা জানান, ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মিনাস গেরাইস প্রদেশের বেলো হরিজন্তের কাছে একটি হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটেছে।  

জি ওয়ান ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে বাসের এক যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় পড়ার আগে বাসটির ব্রেক কাজ করছিল না। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

Advertisement

তিনি আরো বলেন, বাসটিতে আরোহী হিসেবে ছিলেন সাও পাওলোর কোরিন্থিয়ান ফুটবল ক্লাবের ৪০ জনেরও বেশি সমর্থক। বেলো হরিজন্তে থেকে প্রিয় ক্লাবের খেলা দেখে বাড়ি ফিরছিলেন এই সমর্থকরা। 

দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে ব্রাজিলের বিভিন্ন ক্লাব এবং দেশটির ফুটবল কনফেডারেশন। তারা নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!