ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
এশিয়া কাপ

এবাদতের বদলি সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৮, ২২ আগস্ট ২০২৩
এবাদতের বদলি সাকিব
ছবি: সংগৃহীত

নামও ঘোষণা হয়েছে। সবই ঠিক ছিল। কিন্তু হঠাৎ ইনজুরি। যার কারণে এবারের এশিয়া কাপ খেলা হচ্ছে পেসার এবাদতে হোসেনের। তার জায়গা ফিরছেন তানজিম হাসান সাকিব। মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবি বিবৃতিতে জানিয়েছে, এবাদতের হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছে। এতদিন ধরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন এবাদত। তবে তার উন্নতি প্রত্যাশা মতো না হওয়ায় ছিটকে গেছেন এশিয়া কাপের স্কোয়াড থেকে।

বিসিবির প্রধান চিকিৎসব দেবাশীষ চৌধুরী বলেন, ‘এবাদত গত ছয় সপ্তাহ ধরে আমাদের পুনর্বাসনের মধ্যে ছিল। এই সময়ে আমরা কয়েকবার এমআরই করিয়েছি। যেটির রিপোর্ট পাওয়ার পর দেখা গেছে, তার লিগামেন্ট ইনজুরি নিয়ে এখনও চিন্তার জায়গা আছে। এজন্য এশিয়া কাপে তার খেলা হচ্ছে না। ’
 
তিনি আরো বলেন ‘বাংলাদেশ দলের পরবর্তী মেজর ইভেন্টে ওয়ানডে বিশ্বকাপে গুরুত্ব বিবেচনা করে, বিসিবি সব ধরনের সহজ মেডিকেল অপশনগুলোকে বেছে নিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে; এর মধ্যে বিদেশ থেকে পরামর্শ আনা বা চিকিৎসা নেওয়াও আছে। যেন এবাদত দ্রুত পুরো ফিট হয়ে উঠে ও যত দ্রুত সম্ভব খেলায় ফিরতে পারে। ’
 
তানজিম হাসান সাকিব এর আগে এশিয়া কাপের স্ট্যান্ডবাইয়ের তালিকায় ছিলেন। এশিয়া কাপ দিয়ে এবারই প্রথমবার জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন তিনি। এখন ৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৭ উইকেট নিয়েছেন। সম্প্রতি শ্রীলংকা ইমার্জিং এশিয়া কাপেও দারুণ পারফর্ম করে ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। 

বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!