[ খেলা ]
বাংলাদেশের খেলা দিয়ে বিশ্বকাপে প্রস্তুতিপর্বের ম্যাচ শুরু
সংগৃহীত ছবি
ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে দলগুলোর বিশ্বকাপের প্রস্তুতিপর্ব। ২৯ সেপ্টেম্বর টাইগারদের প্রতিপক্ষ শ্রীলংকা। দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে।
২৯ সেপ্টেম্বর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান, নিউজিল্যান্ড ও পাকিস্তান। প্রোটিয়া ও আফগানাদের ম্যাচটি গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম ও পাকিস্তান-কিউইদের ম্যাচটি রাজিব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পরের দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মাঠে নামবে ভারত-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। প্রথম ম্যাচটি গুয়াহাটিতে ও পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে গ্রিনফিল্ড স্টেডিয়ামে।
.png)
বুধবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
টাইগারদের দ্বিতীয় প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। ২ অক্টোবর গুয়াহাটিতে ইংলিশদের মুখোমুখি হবেন সাকিব আল হাসানরা।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!