ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে স্মিথকে চান হেইডেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৮, ২৪ আগস্ট ২০২৩
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে স্মিথকে চান হেইডেন
স্টিভেন স্মিথ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে প্যাট কামিন্স নয়, স্টিভেন স্মিথকে অধিনায়ক হিসেবে দেখতে চান সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু হেইডেন। যদিও ইনজুরিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর মিস করছেন স্মিথ।

প্যাট কামিন্সের অধীনে ভারতকে হারিয়ে এ বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব পায় অস্ট্রেলিয়া। তিনি ছিলেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ কিংবা ২০২১ টি-২০ বিশ্বকাপজয়ী দলেও। তবুও অধিনায়ক হিসেবে এ পেসারের উপর আস্থা রাখতে পারছেন না সাবেক অজি ওপেনার।

হেইডেন বলেন, একজন পেসার যিনি কিনা সব ফরম্যাট খেলে থাকেন এবং দু’ফরম্যাটের অধিনায়ক তার জন্য বিশ্বকাপে অধিনায়কত্ব করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার জন্য এই সমস্যার সমাধান হতে পারে স্টিভেন স্মিথকে দায়িত্ব দেওয়া। সে অনেক বেশি অভিজ্ঞ।

Advertisement

কিন্তু হেইডেন যাকে বিশ্বকাপে অধিনায়ক চাচ্ছেন, সেই স্মিথ বাঁ হাতের কব্জির ইনজুরিতে পড়েছেন। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১ আগস্ট থেকে শুরু হতে চলা সিরিজ মিস করছেন এ ব্যাটিং অলরাউন্ডার। তবে বিশ্বকাপ তো বটেই, ভারতের বিপক্ষে সিরিজের আগেই সুস্থ হয়ে মাঠে ফেরার ইঙ্গিত স্মিথের।

এ বিষয়ে স্টিভেন স্মিথ বলেন, অ্যাশেজের দ্বিতীয় টেস্টে আমি ইনজুরিতে পড়েছিলাম। সেটা নিয়েই খেলেছি। আমি বুঝতে পারিনি পরে সমস্যা হতে পারে। তবে আমার যে ইনজুরি তাতে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠব বলে আশা করছি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!