ক্যারিয়ারে সিটির হয়ে ১২টি শীর্ষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন স্প্যানিশ এই সেন্টার ব্যাক। তবে ট্রেবল জয়ী গত মৌসুমটিতে সিটিতে খুব একটা গুরুত্ব পাননি তিনি। মৌসুমের শেষভাগে ক্রোয়াট ডিফেন্ডার জোসকো ভারদিওল সিটিতে যোগ দেয়ায় দলে নিয়মিত হবার সুযোগ আরো কমে যায় তার।
লোভনীয় অর্থে সৌদি আরবে পাড়ি জমানো তারকাদের তালিকায় নতুন করে যুক্ত হলেন সিটির ২৯ বছর বয়সী এ তারকা। ২০১৮ সালের জানুয়ারিতে তৎকালীন ক্লাব রেকর্ড ৫৭ মিলিয়ন পাউন্ডে অ্যাথলেটিক বিলবাও থেকে ম্যানসিটিতে যোগ দেন লাপোর্তা। সিটির হয়ে ১৮০টি ম্যাচ খেলেছেন তিনি।
.png)
লাপোর্তা বলেন, ‘সর্বশেষ ছয়টি মৌসুম আমি সিটির প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। আমরা ঐক্যবদ্ধ হয়ে যে সফলতা অর্জন করেছি তা আমি কল্পনাতেও ভাবিনি। এজন্য আমি কোচ, সতীর্থ এবং ম্যানচেস্টার সিটির বিশাল সমর্থক গোষ্ঠিকে ধন্যবাদ জানাচ্ছি।’
এখন আল নাসরের সঙ্গে সৌদি প্রো লিগে খেলবেন লাপোর্তা। যেখানে আগেই যোগ দিয়েছেনপর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবং সাদিও মানে।