ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা যেদিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ২৫ আগস্ট ২০২৩
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা যেদিন
ছবি- সংগৃহীত

আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তবে তার আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লড়াই করবে ১০ দল।

বিশ্বকাপের মূল আনুষ্ঠানিকতার আগ মুহূর্তে প্রস্তুতি পর্বে লড়াই করবে টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো। এ তথ্য জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল কোন দল কবে এবং কার সঙ্গে লড়াই করবে?

শুক্রবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে বিশ্বকাপের মূল ভেন্যু ভারতেই একাধিক ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো।

Advertisement

আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের আগে ভারতের তিন স্টেডিয়ামে ৪ দিনে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। ৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচের সূচি-

তারিখ  ম্যাচ ভেন্যু
২৯ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলংকা গৌহাটি
২৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান থিরুভান্থাপুরাম
২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড বনাম পাকিস্তান হায়দরাবাদ
৩০ সেপ্টেম্বর ভারত বনাম ইংল্যান্ড গৌহাটি
৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস থিরুভান্থাপুরাম
২ অক্টোবর বাংলাদেশ বনাম ইংল্যান্ড গৌহাটি
২ অক্টোবর নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা থিরুভান্থাপুরাম
৩ অক্টোবর আফগানিস্তান বনাম শ্রীলংকা গৌহাটি
৩ অক্টোবর ভারত বনাম নেদারল্যান্ডস থিরুভান্থাপুরাম
৩ অক্টোবর পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া হায়দরাবাদ


 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!