ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘শিরোপার লড়াইয়ে বাংলাদেশকে বাদ দেওয়া যাবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৯, ২৮ আগস্ট ২০২৩
‘শিরোপার লড়াইয়ে বাংলাদেশকে বাদ দেওয়া যাবে না’
ছবি- সংগৃহীত

নিজেদের ইতিহাসে এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু প্রতিবারই তীরে এসে তরী ডুবিয়েছে টাইগাররা। আর এ কারণেই মহাদেশীয় টুর্নামেন্টটিতে এখনও শিরোপা ছুঁতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ফরম্যাটে। এই ফরম্যাটে গত কয়েকবছর ধরে ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এবারের আসর নিয়ে বড় স্বপ্ন দেখছেন সাকিব-তাসকিনরা।

আগামী ৩০ আগস্ট এশিয়া কাপের পর্দা উঠবে। তার আগে বাংলাদেশকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। তার মতে, এশিয়া কাপে শিরোপার লড়াইয়ে বাদ দেওয়া যাবে না বাংলাদেশকে।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে ওয়াসিম বলেন, ‘গতবার আমরা ভবিষ্যদ্বাণী করছিলাম ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু শ্রীলংকা কাপ জিতে নিয়ে গেছে। তিন দলই বিপদজনক। নিজেদের দিনে যে কেউই জিততে পারে।’

‘সুলতান অব সুইং’ খ্যাত পেসার আরো বলেন, 'অন্যরাও আছে। গতবার শ্রীলংকা চ্যাম্পিয়ন হলো। ভারত ফাইনালেও যেতে পারল না। ভারত-পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ। আমরা জানি কত সমর্থন, কত নজর কত মানুষ অনুসরণ করে এই ম্যাচে। কিন্তু অন্যরাও খেলতে এসেছে। কাজেই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকে হিসেব থেকে বাদ দিতে পারবেন না।’

এশিয়া কাপ খেলতে রোববার শ্রীলংকায় পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী ৩১ আগস্ট পাল্লেকেলেতে লংকানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগার বাহিনী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!