ঘরের মাঠ কিং সৌদ স্টেডিয়ামে আল শাবাবের বিপক্ষে মাঠে নামে আল নাসর। লিগের ষষ্ঠ রাউন্ডে এটি তাদের দ্বিতীয় জয়। মৌসুমে এরই মধ্যে দুই ম্যাচে হেরেছে আল নাসর। দলটি পয়েন্ট টেবিলে আছে ছয়ে।
মঙ্গলবার রাতে ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। এরপর ম্যাচের ৩৮তম মিনিটে আবারো পেনাল্টি পায় আল নাসর। এবারও স্পট কিক থেকে গোল আদায় করে নেন রোনালদো।
.png)
ম্যাচের দ্বিতীয় গোলটি করে রোনালদো তার আইকনিক সিউ... উদযাপন নয়, বরং করলেন ভিন্ন উদযাপন। দুই হাতের আঙুল এক করে ভক্তদের লাভ সাইন দেখান তিনি।
প্রথমার্ধে আরো এক গোল করে আল নাসর। ৪০তম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান সাদিও মানে। এরপর ৮০তম মিনিটে সুলতান আল ঘান্নাম গোল করে দলকে বড় জয় এনে দেন। তার আগে ম্যাচের ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল শাবাবের আর্জেন্টাইন ফুটবলার এভার বানেগা।
এদিন ম্যাচ শেষে টুইট করে আল নাসরের ভরা গ্যালারির কথা উল্লেখ করে টুইটও করেছেন তিনি। ভক্তদের জয় এনে দিতে পেরে খুশি বলে জানিয়েছেন।