ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফের নতুন রেকর্ড গড়লেন বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০২, ৩০ আগস্ট ২০২৩
ফের নতুন রেকর্ড গড়লেন বাবর
ছবি: সংগৃহীত

আবারো নতুন রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ক্যারিয়ারে সবচেয়ে দ্রুত সময়ে ১৯ টি ওয়ানডে সেঞ্চুরি মালিক তিনি। গেল শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ১০০ ইনিংসে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড গড়েছিলেন বাবর। এরপর আজ এশিয়া কাপে গড়লেন আবারো নতুন রেকর্ড।

বুধবার (৩০ আগস্ট) নেপালের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান। এদিনে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। ইনিংসের হিসেবে সবচেয়ে দ্রুততম সময়ে ১৯টি ওয়ানডে সেঞ্চুরি মালিক বাবর।  এর আগে এই রেকর্ডটির মালিক ছিল হাশিম আমলা। ১৯টি সেঞ্চুরি করতে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটারের লেগেছিল ১০৪ ইনিংস। অন্যদিকে বাবরের লাগল ১০২ ইনিংস। 

এক নজরে দ্রুততম ১৯ ওয়ানডে সেঞ্চুরির মালিক যারা

Advertisement

ব্যাটসম্যান    ইনিংস
বাবর আজম    ১০২
হাশিম আমলা    ১০৪
বিরাট কোহলি    ১২৪
ডেভিড ওয়ার্নার    ১৩৯
এবি ডি ভিলিয়ার্স    ১৭১

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!