ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ-২০২৩

‘রোহিত-কোহলি না পারলে হারবে ভারত’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৫, ১ সেপ্টেম্বর ২০২৩
‘রোহিত-কোহলি না পারলে হারবে ভারত’
ছবি- সংগৃহীত

পর্দা উঠেছে এশিয়া কাপের। এবারের আসরটি মাঠে গড়িয়েছে হাইব্রিড মডেলে। ছয় জাতির টুর্নামেন্টে ‘এ’ ও ‘বি’ গ্রুপের দুটি ম্যাচও সম্পন্ন হয়েছে। তবে আগামী ৩ সেপ্টেম্বরের ম্যাচকে পাখির চোখ করে রেখেছে ক্রিকেটপ্রেমীরা।

শনিবার পাল্লেকেলেতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বি এ দু’দলের লড়াই দেখতে মুখিয়ে আছেন ভারত-পাকিস্তানের সমর্থকরা।

ভারত-পাকিস্তানের বাইশ গজের লড়াই শুরু হওয়ার আগেই বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সে তালিকায় যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার সালমান বাট। তিন বলেন, ভারত ব্যাটিংয়ে কোহলি ও বিরাটের ওপর নির্ভরশীল। 

Advertisement

সালমান বাট বলেন, ‘পাকিস্তানের বাবর, রিজওয়ান, ফখর, শাদাব, শাহিন ও হারিস রউফ আছেন। আমার মনে হয়, ম্যাচ জেতার জন্য পাকিস্তানের হাতে অনেক বড় কোর একটা গ্রুপ আছে। সেখানে ভারতের হাতেও জাদেজা, শামি, বুমরাহ, রোহিত ও বিরাট কোহলি রয়েছেন। কিন্তু তারপরও আমি বলব, ভারতের ব্যাটিং লাইনআপ ভঙ্গুর।’

এরপর ভারতকে হারানোর টোটকা জানিয়ে তিনি আরো বলেন, ‘পাকিস্তান যদি শুরুতে রোহিত ও কোহলির উইকেট ফেলে দিতে পারে, তাহলে বাকিরা এমনিতেই ভেঙে পড়বে। ভারত পাকিস্তানের সঙ্গে তখনই ম্যাচ জেতে, যখন কিনা রোহিত শর্মা ভালো খেলেন কিংবা বিরাট কোহলি অসাধারণ কিছু করেন। তাদের কেউ না পারলে বাকিরা কিন্তু স্ট্রাগল করেন।’

পাকিস্তানের বোলিং লাইনআপ শক্তিশালী উল্লেখ করে বাট বলেছেন, ‘ঘণ্টায় ৯০ মাইল গতির অনেক বোলার আছেন পাকিস্তানের হাতে। সেখানে ভারতের দু-একজন সেটা করতে পারেন। তাছাড়া ভারতের ওপর চাপও অনেক বেশি। কারণ তারা পাকিস্তানের মতো এই মানের বোলিং মোকাবিলা খুব একটা করে না। হতে পারে তারা সকাল-বিকেল আইপিএল খেলে, কিন্তু পাকিস্তান ম্যাচের যে চাপ, সেটা তারা কখনোই আইপিএলে পায় না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!