ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার সৌদির যে প্রস্তাব ফিরিয়ে দিল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৭, ২ সেপ্টেম্বর ২০২৩
এবার সৌদির যে প্রস্তাব ফিরিয়ে দিল লিভারপুল
ছবি: সংগৃহীত

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে খেলছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। দলটি হয়ে আলো ছড়িয়েছেন তিনি। মিশরের এই  ফরোয়ার্ডকে কেনার জন্য ১৫০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় দুই হাজার কোটি টাকার বেশি) প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদ। তবে তাদের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে লিভারপুল। 

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়, শুরুতে সালাহর জন্য ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল আল ইত্তিহাদ। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে অর্থের পরিমাণ দাঁড়াতো ১৫০ মিলিয়নে। কিন্তু লিভারপুল সাফ  ‘না’ করে দিয়েছে। এমনকি সালাহকে বিক্রি করা হবে না বলেও নিশ্চিত করে দিয়েছে ইংলিশ জায়ান্টরা।

সালাহকে পেতে বেশ আটঘাট বেঁধেই নেমেছিল আল-ইত্তিহাদ। এজন্য বিপুল পরিমাণ অর্থ খরচে রাজি ছিল সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাবটি। কয়েক দফা প্রস্তাব দিলেও কাজ হচ্ছিল না। 

Advertisement

লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ ক ‘দিন আগেই সোজাসাপ্টা বলে দেন, সালাহ  ‘বিক্রির জন্য নয়’। এবার তাই আল-ইত্তিহাদের দেড়শ মিলিয়নের প্রস্তাবেও রাজি হলো না অলরেডরা।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে পাড়ি জমান সালাহ। এরপর এই ক্লাবের প্রায় সমার্থক হয়ে উঠেন এই ফরোয়ার্ড। অলরেডদের জার্সিতে জেতেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগের মতো শিরোপা। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!