ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৮, ২ সেপ্টেম্বর ২০২৩
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শনিবার (৯ সেপ্টেম্বর) ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।

এশিয়া কাপের অতীত পরিসংখ্যান এবং শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত। তবে সাম্প্রতিক সময়ে আবার দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবর আজমের দল। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান এখন তাদের দখলে। তাই লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই যায়।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে কিছুটা ভারত। পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দু'দলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

Advertisement

এশিয়া কাপের পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ভারত-পাকিস্তানের সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে বাবররা। ওয়ানডেতে দু'দলের মোট ১৩২ দেখায় ৭৩টি ম্যাচ জিতেছে পাকিস্তান। ভারত জিতেছে ৫৫টি আর পরিত্যক্ত হয়েছে ৪টি ম্যাচ।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার,   হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর,  কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। 

পাকিস্তান স্কোয়াড: ইমাম-উল-হক, ফখর জামান,বাবর আজম (অধিনায়ক),মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদ, সালমান আলী আগা, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস ও নাসিম শাহ।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!