শনিবার রাতে সৌদি প্রো লীগে আল হাজমকে ৫-১ গোলে হারায় আল নাসর। এই ম্যাচে দলের হয়ে চতুর্থ গোল করেছেন রোনালদো। বাকি ৪ গোলের একটি করে করেন আব্দুল্লাহ, আব্দুল রহমান, ওটাবিও এবং সাদিও মানে। টানা ৩ জয়ে পাওয়া ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে উঠে এসেছে রোনালদোর দল। শীর্ষ থাকা আল হিলাল নাসর এগিয়ে ৪ পয়েন্টে।
গতকাল খেলার ৬৮ মিনিটে গোলের দেখা পান রোনালদো। বক্সের ভেতর বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আল নাসর অধিনায়ক। আল নাসরের হয়ে এ নিয়ে ৩০ ম্যাচে এটি রোনালদোর ২৬তম গোল। একইসঙ্গে এই গোল রোনালদোর ক্যারিয়ারের ৮৫০তম গোল। এখনও খেলছেন এমন ফুটবলারদের মধ্যে তার আশেপাশে আছেন শুধু লিওনেল মেসি।
.png)
মাইলফলক ছোঁয়া ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো বলেছেন, ‘আরও একটি দলীয় পারফরম্যান্স। আমরা উন্নতি করছি। এগিয়ে চলো আল নাসর। ৮৫০তম ক্যারিয়ার গোল এবং আরও আসছে।’
এদিন শুধু গোলই করেননি, দুটি গোলও করিয়েছেন রোনালদো। আল নাসরের প্রথম গোলে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাস দেন আবদুল রহমানকে। অধিনায়কের দেওয়া বলে লক্ষ্যভেদ করেন তিনি।