[ খেলা ]
১৯৩ এর নিচেও সংগ্রহ করে জয় রেকর্ড রয়েছে বাংলাদেশের!
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে নেমেছে বাংলাদেশ দল। সেখানে টসে জিতে ব্যাটিং করে ১৯৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে পাকিস্তারে টার্গেট দাঁড়ায় ১৯৪ রান।
বর্তমানে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ নম্বরে রয়েছে বাংলাদেশ। এই সংগ্রহ নিয়ে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়াও সহজ হবে না টাইগারদের।
তবে পরিসংখ্যান বলছে, আগে ব্যাট করে ১৯৩ রান কিংবা এরও কম রান করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। ১৯৩ রান কিংবা এরও কম রান করে বাংলাদেশ জিততে পেরেছে দুইটি ম্যাচ।
.png)
২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৭৪ রান করেছিল টাইগাররা। এত অল্প রান করেও সেই ম্যাচ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ।
এর আগে, ১৯৯৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে অল্প রান করলেও সেই ম্যাচটি জিতেছিল টাইগাররা। তবে আজকের ম্যাচে কম সংগ্রহ করে জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পাকিস্তান ক্রিকেট
লিংক সফলভাবে কপি হয়েছে!