২০ বছরে প্রথমবার যে তিক্ত স্বাদ পেলেন রোনালদো
এ মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার তথা ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তালিকায় বিশ্বের শীর্ষ সারির প্রায় সকল খেলোয়াড় জায়গা করে নিলেও বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ব্যালন ডি’অরের গত ২০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মত মনোনীতদের তালিকা থেকে বাদ পড়েছেন পর্তুগিজ সুপারস্টার।
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেসহ গত মৌসুমে মাঠ মাতানো সালাহ, জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনসহ আরো অনেকেই এই তালিকায় আছেন।
.png)
২০০৩ সালে সর্বশেষ এই তালিকার জন্য মনোনীত হননি রোনালদো। ঐ সময় তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম মৌসুম কাটিয়েছিলেন। এরপর প্রতিটি তালিকায় শীর্ষস্থানীয় নাম হিসেবে মেসির পাশাপাশি রোনালদোও ছিলেন।
২০০৪ সালে প্রথমবারের মত রোনালদো ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছিলেন। এরপর টানা ১৯ বার তিনি তালিকায় ছিলেন। ১৯ বছর বয়স থেকে ৩৭ বছর বয়স পর্যন্ত প্রায় প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন তিনি।
২০০৪ সালে জিনেদিন জিদানের সঙ্গে রোনালদো ব্যালন ডি’অরের তালিকয় জায়গা পেয়েছিলেন। পরবর্তীতে জিদানের অধীনে রিয়াল মাদ্রিদে খেলেছেন তিনি।
২০০৮ সালে প্রথমবারের মত ব্যালন ডি’অর জয় করা রোনালদো এরপর আরো চারবার ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে এই পুরস্কার জয় করেছেন। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি এটি জিতেছেন রেকর্ড সাতবার।