কখনো ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজ়ের ম্যাচ দেখলেন, কখনো আবার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেললেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে এই ভাবেই সময় কাটাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে ভাইরাল হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার গলফ খেলার একটি ভিডিও।
ব্যক্তিগতভাবে ধোনি নিজের জীবনধারণের কোনো মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন না। তার স্ত্রী সাক্ষী ধোনি মাঝেমধ্যে কিছু বিষয় সামনে আনেন।
.png)
তবে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পর থেকে ধোনির কার্যকলাপের বেশকিছু ছবি ও ভিডিও চলে এসেছে এসব মাধ্যমে। তেমনই একটি ভিডিওতে ভারতীয় এই ক্রিকেটারকে দেখা গেছে লম্বা চুলে। যেখানে ক্যাপ পরিহিত ট্রাম্পের সঙ্গে গলফ খেলছেন ধোনি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিউইয়র্কের কাছাকাছি শহর নিউজার্সিতে অবস্থিত বেডমিনিস্টার। সেখানেই ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সে খেলায় মগ্ন হয়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই ব্যক্তিত্ব।
ধোনির ব্যবসায়ী বন্ধু হিতেশ সাংভি এই ভাইরাল ছবি ও ভিডিও প্রথম পোস্ট করেছেন। তিনিই জানিয়েছেন দুজনের এই সাক্ষাতের কথা।
২০১৯ সালে এক দিনের বিশ্বকাপে রান আউট হয়েছিলেন ধোনি। সেমিফাইনালে তিনি আউট হওয়ার পরেই হেরে যায় ভারত। তার পরের এক বছর কোনও ক্রিকেট খেলেননি ধোনি। ২০২০ সালের ১৫ আগস্ট সমাজিক মাধ্যমে পোস্ট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি।