[ খেলা ]
মেসিকে ছাড়াই জয় ইন্টার মিয়ামির
ছবি: সংগৃহীত
অনেরকের মতে মেসি ছাড়া চলতে পারে না মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি। তবে মেসিকে ছাড়াই এবার জয় তুলে নিয়েছে ক্লাবটি। আন্তর্জাতিক ফুটবলের কারণে ছুটিতে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তাকে ছাড়াই রোববার স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি।
খেলার ৯ মিনিটে পিছিয়ে পড়ে ইন্টার মিয়ামি। স্পোর্টিং কানসাস সিটির গোল করেন ড্যানিয়েল স্যাল্লোই (১-০)। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি মিয়ামি। খেলার ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে সমতা ফেরান লিওনার্দো কাম্পানা (১-১)। খেলার ৪৫ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি (২-১)।
খেলার ৬০ মিনিটে তৃতীয় গোল করেন ফাকুন্দো ফারিয়াস (৩-১)। তাতেই মিয়ামির জয় নিশ্চিত হয়ে যাচ্ছিল। এমন সময় খেলার ৭৮ মিনিটে ব্যবধান কমায় স্পোর্টিং কানসাস। দলটির হয়ে গোল করেন অ্যালান পুলিদো (৩-২)।
.png)
লাতিন আমেরিকার এই ফুটবলারের গোলেই বলতে গেলে জয় নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!