সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই। এক পুত্রের পিতা মুশফিক এবার দেখলেন কন্যা সন্তানের মুখ। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।
সেই পোস্টে তিনি লিখেছেন, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা-মেয়ে দুজনে বর্তমানে আছেন নিবিড় পর্যবেক্ষণে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
.png)
এর আগে, গতরোববার ভোরে কলম্বো থেকে ঢাকায় ফিরে মুশফিক। সঙ্গে ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপের মাঝে তিন দিনের ছুটি চলমান। সেটা শেষ হলে আবারও তারা যোগ দেবেন দলের সঙ্গে।