এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ ওভারে বিনা উইকেটে ৯ রান।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। কিছুটা বিলম্বে অনুষ্ঠিত টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
.png)
অঘোষিত সেমিফাইনালে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। অন্যদিকে, জয়ের ধারায় ফিরতে দুই পরিবর্তন নিয়ে নেমেছে স্বাগতিক শ্রীলংকা।
এদিন পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফখর জামান ও আব্দুল্লাহ শফিক। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলেন এ দুই ব্যাটার।
ম্যাচের প্রথম ওভারের শেষ বলে শর্ট মিড অফে ক্যাচ দিয়েছিলেন শফিক। তবে অল্পের জন্য সে যাত্রাই রক্ষা পান এ ডানহাতি ব্যাটার। এখন ফখর ৪ ও ৫ রানে ব্যাটিং করছেন শফিক আব্দুল্লাহ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি ও জামান খান।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরারা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দিনুথ ওয়েল্লালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মধুশান ও মাথিশা পাথিরানা।