[ খেলা ]
আর্জেন্টিনার জালে মরক্কোর ‘সেভেনআপ’
ছবি: সংগৃহীত
এবার গুণে গুণে আর্জেন্টিনাকে সাত গোল দিল আফ্রিকান দেশ মরক্কো। তবে সেটি ফুটবলে নয়, ফুটসালে। বৃস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মরক্কোর সালে স্টেডিয়ামে প্রীতি ফুটসাল ম্যাচে মেসির দেশকে ৭-০ গোলের উড়িয়ে দিল আটলাস লায়নরা।
ম্যাচে শুরু থেকেই আফ্রিকান দেশটির বিপক্ষে পাত্তাই পায়নি আলবিসেলেস্তেরা। অন্যদিকে শুরু থেকে মেসির দেশটিকে একে বারে নাজেহাল অবস্থা বানিয়েছে মরক্কো।
ওই দিন শুরুতে দলকে লিড এনে দেন ওটমানে বুমেজু। এরপর ব্যবধান বাড়ান আনাস এল আইয়ানে। দলের হয়ে তৃতীয় গোলটি করেন ইসমাইল আমজাল।
চতুর্থ ও পঞ্চম গোলটি করেন সুফিয়ান এল মেসরার এবং ইদ্রিস রাইস এল ফেন্নি। মরক্কোর ষষ্ঠ গোলটি আসে সোফিয়ান চাররাউইয়ের কাছ থেকে। আলবিসেলেস্তেদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন গোলরক্ষক আবদেলক্রিম আনবিয়া।
.png)
এই গোলে হেরে লজ্জার মুখে পড়ে আর্জেন্টিনা। মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার অসহায় আত্মসমর্পণ দেখল ফুটসাল বিশ্ব।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!