ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন রোহিত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশের কাছে হারের পর যা বললেন রোহিত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরে শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাঁচ পরিবর্তন করেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দলে ছিলেন না নিয়মিত ক্রিকেটার বিরাট কোহলি,মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাসহ অনেকেই। এই পরিবর্তনের কারণে বাংলাদেশের কাছে হেরেছে গেছে টিম ইন্ডিয়া, অনেকে এমনটাই মনে করেন। তবে ভারতীয় অধিনায়ক এটি মানতে নারাজ।

রোহিতের মতে ‘যারা এই প্রতিযোগিতায় খেলেনি তাদের কিছুটা সময় দিতে চেয়েছিলাম। দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনের জন্যে ওদের তৈরি করে দিতে চাই। অনেকেরই বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। তাদের প্রস্তুত করতে চেয়েছিলাম। কিন্তু খেলার মানের সঙ্গে কোনও আপস করতে চাইনি।’

ওই দিনের ম্যাচে বাংলাদেশি বোলারদের কাছে উইকেট বিলিয়ে এসেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তবে ব্যতীক্রম ছিলেন শুভমান গিল এবং অক্ষর পাটেল। দুই জনে লড়াই করে ভারতকে জয়ের আশা দেখাচ্ছিল। এই দুই ব্যাটারের প্রশংসা করতে কার্পণ্য বোধ করেননি ভারতীয় অধিনায়ক। 

Advertisement

অধিনায়কের কথায়, ‘অসাধারণ ব্যাট করেছে শুভমান। নিজের খেলার প্রতি ওর আত্মবিশ্বাস অন্য পর্যায়ের। কী ভাবে খেলতে চায় সেটা খুব ভাল জানে। দলের হয়ে ওকে কী করতে হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। গত বছরে ওর ফর্মের দিকে এক বার তাকান। নতুন বলে বেশ ভাল দেখিয়েছে ওকে। আসলে এত পরিশ্রম করে অনুশীলনে। ওর কাছে কোনও ঐচ্ছিক অনুশীলন নেই। সেটারই ফল পাচ্ছে।’

বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে মন্তব্য করে রোহিত আরো বলেন, ‘তাদের খুবই নিয়ন্ত্রিত বোলিং। আক্রমণের সুযোগ পাইনি। তার মধ্যে শেষ পর্যন্ত লড়াই করেছে অক্ষর। ওর চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে দলের সবাই জানি।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!