[ খেলা ]
ভূমিকম্পে পরিবার হারানো বালকের দায়িত্ব নিল রিয়াল
ছবি: সংগৃহীত
সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে প্রায় তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটনা ঘটেছে মরক্কোতে। তাতে অনেক পরিবার পুরো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। এ রকম একটি পরিবারের সদস্য আবদুল রহিম আওহিদা। ১৪ বছরের এক বালক ভূমিকম্পের কারণে পরিবারের সব সদস্যকে হারান। পরিবারের সবাইকে হারানো নিঃস্ব এই ১৪ বছর বয়সী মরক্কোর বালককে ‘দত্তক’ নিয়েছে স্পেন ফুটবলের জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
সৌদি আরবের মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়াকে কান্না বিজড়িত সাক্ষাৎকার দিয়েছিলেন ১৪ বছরের এই বালক। সংবাদমাধ্যমটিতে তিনি প্রকাশ করেছিলেন যে, পরিবারকে হারালেও নিজের শিক্ষা শেষ করে তাদের সম্মান করবেন।
রিয়াল মাদ্রিদের এক কট্টর সমর্থক মরক্কোর আওহিদা। রিয়ালের জার্সিতে তার সাক্ষাৎকারটি ভাইরাল হলে বিশ্ববাসীর নজরে পড়েন এই কিশোর। আর সেই সাক্ষাৎকার স্প্যানিশ জায়ান্টদের নজর কাড়ে। ফলে ছেলেটিকে খুঁজে বের করে রিয়াল মাদ্রিদ।
.png)
পরিবারকে হারানো আওহিদাকে স্পেনে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় লস ব্লাঙ্কোসরা। যাতে সে তার স্কুলের পড়া শেষ করতে পারে। রিয়াল মাদ্রিদের আগ্রহের কারণে শিক্ষা শেষ করতে স্পেনে যাবেন আওহিদা।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এশিয়ান ফুটবল
লিংক সফলভাবে কপি হয়েছে!