ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এএফসি কাপ খেলতে মালদ্বীপে গেল বসুন্ধরা কিংস 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩
এএফসি কাপ খেলতে মালদ্বীপে গেল বসুন্ধরা কিংস 
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবল ক্লাবের ইতিহাসে প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলেছে বসুন্ধরা কিংস। সেখানে দলটি সংযুক্ত আরব আমিরাতে শারজা এফসির বিপক্ষে হেরে যায়। সেখানে থেকে ছিটকে যাওয়ায় দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট এএফসি কাপের মূল পর্বে খেলার সুযোগ পায় বসুন্ধরা কিংস। এএফসি কাপ খেলতেই আজ (রোববার) সকালে মালদ্বীপের মালের উদ্দেশ্যে রওনা দিয়েছে কিংসের খেলোয়াড়রা।

এবারের এএফসি কাপটি হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হচ্ছে।যার কারণে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়নরা আসরটি শুরু করছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ আগামী ১৯ সেপ্টেম্বর মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন। দলটিকে রবাবরই কিংস হারিয়ে এসেছে।

মালদ্বীপের যাওয়ার আগে কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘টুর্নামেন্টটি আমরা জয় দিয়ে শুরু করতে চাই। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ।’

Advertisement

এএফসি কাপে দক্ষিণ এশিয়ার জোনে বসুন্ধরা কিংসের  অন্য প্রতিপক্ষরা হলো ভারতের দুই ক্লাব ওড়িষা ও মোহনবাগান এবং মালদ্বীপের মাজিয়া। চার দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬টি ম্যাচ খেলবে।  ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উঠবে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!