[ খেলা ]
যে কারণে ‘জুনিয়র সাকিব’ এর পাশে বন্ধু মৃত্যুঞ্জয়
ছবি: সংগৃহীত
এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন তানজিম হাসান সাকিব। নিয়েছিলেন রোহিত শর্মা এবং তিলক ভার্মার মতো বড় উইকেট। যার কারণে ভারতের বিপক্ষে ৬ রানের জয়ে রেখেছেন মূখ্য ভূমিকা রেখেছিলেন সাকিব। তবে একদিন না যেতেই বিতর্কের মুখে পড়েছেন টাইগারদের নতুন এই পেসার।
ফেসবুকে নিজের পুরাতন কিছু স্ট্যাটাসের সূত্রে মূলত এই সমালোচনার শুরু। ইসলাম ধর্মের পর্দার বিধিবিধান নিয়ে একাধিক পোস্ট করেছিলেন জুনিয়র সাকিব। পুরাতন সেই স্ট্যাটাসের জেরে রীতিমত তোপের মুখে আছেন এই ক্রিকেটার। তবে, এমন অবস্থানে থেকে তানজিম সাকিবের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ মোহাম্মদ মৃত্যুঞ্জয়।
মৃত্যুঞ্জয় সাকিবের সমর্থনে লিখেছেন, বন্ধু মনে রেখো আমরা দুনিয়ায় কোন মানুষকে খুশি করতে আসিনি আমরা শুধুই এসেছি আল্লাহকে খুশি করতে, তবে আমরা ভুলের উর্ধ্বে নয়।
.png)
মৃত্যুঞ্জয়ের এমন পোস্টে কমেন্ট করেছেন তানজিম সাকিব নিজেও। মৃত্যুঞ্জয়ের উদ্দেশে লিখেছেন, তাকদীরের উপর আমার পূর্ণাঙ্গ বিশ্বাস আছে। আমি তোমাকে আল্লাহর জন্যই ভালোবাসি বন্ধু।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!