ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ ২০২৩

৮ উইকেট হারিয়ে দলীয় পঞ্চাশের দেখা পেল শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০২৩
৮ উইকেট হারিয়ে দলীয় পঞ্চাশের দেখা পেল শ্রীলংকা
কুশল মেন্ডিস

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুঃস্বপ্নের মতো সময় কাটাচ্ছে শ্রীলংকা। যেখানে ভারতের বোলিং তোপে অল্পেই অল আউট হওয়ার সামনে দাঁড়িয়ে লংকানরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৫.১ ওভারে আট উইকেটে ৫০ রান।

ঘরের মাঠে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। লংকানদের সুখস্মৃতি ছিল এতটুকুই। কারণ এরপর ভারতের বোলিং তোপে যে আর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি তারা।

Advertisement

মাঠের লড়াই শুরুর আগে বাধা হয়ে আসে বৃষ্টি। শেষ পর্যন্ত নির্ধারিত সময় থেকে ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়। এমন পিচে ভয়ংকর হয়ে ওঠেন মোহাম্মদ সিরাজ। তার বলের সামনে যেন কোনো উত্তরই খুঁজে পাচ্ছিলেন না লংকান ব্যাটাররা।

শুরুটা অবশ্য করেছিলেন জাসপ্রিত বুমরাহ। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই কুশল পেরেরাকে সাজঘরে ফেরান তিনি। পরের গল্পটা শুধুই সিরাজের। একে একে ৬ উইকেট শিকার করেন তিনি।

নিজের দ্বিতীয় ওভারেই চার উইকেট শিকার করেন সিরাজ। তার বলে একে একে ফেরেন পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, দাসুন সানাকা ও কুশল মেন্ডিস।

প্রথম পাঁচ উইকেট শিকার করতে সিরাজ নেন মাত্র ১৬ বল। সপ্তম উইকেটে ২১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও দুনিথ ওয়েল্লালাগে। তবে ১৭ রান করা মেন্ডিসকে বোল্ড করে প্রতিরোধ ভাঙেন সিরাজই। 

আক্রমণে এসে শ্রীলংকার অষ্টম উইকেটের পতন ঘটান হার্দিক পান্ডিয়া। ৪০ রানে আট উইকেট হারানো লংকানরা দলীয় অর্ধশতকের দেখা নিয়েই ছিল শঙ্কায়। তবে দুসান হেমন্থার দৃঢ়তায় তা পেরিয়ে গেছে তারা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!