[ খেলা ]
এশিয়া কাপ ২০২৩
লজ্জার যে রেকর্ডে কানাডার পাশে শ্রীলংকা
কুশল মেন্ডিস
এশিয়া কাপের গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলংকা। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে লংকানরা।
রোববার শ্রীলংকার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের এক স্পেলেই সব শেষ হয়ে যায় শ্রীলংকার। ইনিংসের চতুর্থ ওভারে মাত্র ৪ রানে ৪ উইকেট শিকার করেন সিরাজ। নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করেন তিনি।
৫.৪ ওভারে শ্রীলংকার সংগ্রহ ছিল ১২ রানে ৬ উইকেট। সিরাজ তিন ওভারে এক মেডেনসহ ৫ রানে শিকার করেন ৫ উইকেট। ওয়ানডে ক্রিকেটে এত বাজে শুরু আগে দেখেনি শ্রীলংকা। এর আগে কখনোই ওয়ানডেতে এত কম রানে ৬ উইকেট হারায়নি তারা।
.png)
২০১২ সালে পার্লে শ্রীলংকা ষষ্ঠ উইকেট হারিয়েছিল ১৩ রানে। সেবার ৪৩ রানে অলআউট হয় তারা। ওয়ানডেতে ১২ বা এর কম রানে ৬ উইকেট হারানোর ঘটনা আছে আর মাত্র দুটি। দুটি রেকর্ডই কানাডার। কানাডার সেই রেকর্ডে রোববার ভাগ বসাল শ্রীলংকা।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!