ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়া কাপ খেলেই স্বস্তির সংবাদ পেলেন শামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপ খেলেই স্বস্তির সংবাদ পেলেন শামি
ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী হাসিন জাহান করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন ভারতীয় পেসার মোহম্মদ শামি। ২০০০ রুপি ব্যক্তিগত বন্ডে আলিপুর আদালত থেকে জামিন নিয়েছেন তিনি।

এর আগে বিবাহ বিচ্ছেদ মামলায় ২০১৮ সালে শামির কাছে ভরণপোষণ হিসেবে সাত লাখ টাকা দাবি করেছিলেন হাসিন। পরে মেয়ের পড়াশোনার খরচ চালাতে তিনি আরও ৩ লাখ টাকা চান। প্রথমে সেই আবেদন খারিজ করে দেয়া হয়। 

পাঁচ বছর লড়াইয়ের পর সে মামলায় রায় চলতি বছরের ২৩ জানুয়ারি। যেখানে শামির বিরুদ্ধে জিতেন মডেল-অভিনেত্রী হাসিন। ফলে সাবেক স্ত্রীকে প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা খরচ দিতে হতো শামির।

Advertisement

পরবর্তীতে পশ্চিমবঙ্গের সেশন্স কোর্টের তরফে শামির গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি করা হয়। পাশাপাশি শামির মামলা খারিজ করে দেন দেশটির হাইকোর্ট। ফলে সুবিচার পাননি বলেই মনে হয়েছে হাসিন জাহানের। তাই সুবিচারের আশায় শামির বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে তার হাসিন জাহান।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আর সপ্তাহ দুয়েকও বাকি নেই। তার আগেই স্বস্তির খবর পেলেন মোহাম্মদ শামি। ভারতীয় এ পেসারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন থেকে শুরু করে আরও একাধিক অভিযোগে মামলা দায়ের করেছিলেন সাবেক স্ত্রী হাসিন জাহান। সেই মামলায় এবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন শামি।

শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এক মাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি করতে হবে। সেই মতো জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে আলিপুর জেলা আদালতে মামলাটির শুনানি হয়। সেই মামলার শুনানিতেই শামিকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক। ফলে এশিয়া কাপ খেলেই দেশে ফিরেই জামিন পেলেন শামি। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!