ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রশিদের জন্মদিনে ‘চমক’ দেখাল কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৩
রশিদের জন্মদিনে ‘চমক’ দেখাল কুমিল্লা
ছবি- সংগৃহীত

বুধবার জীবনের ২৬তম বসন্তে পা রেখেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। আর তার জন্মদিনে চমক দেখিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

রশিদ খানের জন্মদিকে তাকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বুধবার নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে মঙ্গলবার পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিল কুমিল্লা। একই দিনে ফ্র্যাঞ্জাইজিটি ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকেও দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিল কুমিল্লা।

Advertisement

গত মৌসুমে কুমিল্লার হয়ে খেলা জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস, স্পিনার তানভির ইসলাম ও পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রেখে দেয় কুমিল্লা। এছাড়া দেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সরাসরি চুক্তিতে তাওহীদ হৃদয়কে যুক্ত করেছে নাফিসা কামালের দল। গত আসরে তরুণ এই ব্যাটার সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন।

আসন্ন ২০২৪ বিপিএলকে সামনে রেখে আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। শেষ সময়ে এসে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল খেলোয়াড় ভেড়াতে ব্যস্ত সময় পার করছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!