ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টিকে থাকার ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৩
টিকে থাকার ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফাইল ছবি

মিয়ানমারের বিপক্ষে প্রথম ম্যাচেই সুযোগ হাতছাড়া হয়েছে। যেখানে অন্তত একটি পয়েন্ট নিয়ে হাংজু এশিয়ান গেমস শুরু করতে পারতো বাংলাদেশ। তবে আত্মঘাতী গোল খেয়ে ম্যাচটি হেরে বসে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল।

গ্রুপের শেষ দুই ম্যাচ আরো কঠিন। ভারত ও চীনের বিরুদ্ধে ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশ এবারের গেমসে গ্রুপপর্ব থেকেই বিদায় নেবে, নাকি গত আসরের মতো দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে। হাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টারে ভারতের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।

বাংলাদেশ ও ভারত দুই দলই প্রথম ম্যাচে হেরেছে। বাংলাদেশ হেরেছে মিয়ানমারের কাছে ১-০ গোলে। অন্যদিকে ভারত ৫-১ গোলে চীনের কাছে হেরেছে। এই ম্যাচে যারা হারবে, তাদেরই গ্রুপপর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হবে। জিতলে টিকে থাকার সম্ভাবনাও বেঁচে থাকবে। বাংলাদেশ কী পারবে?

Advertisement

এশিয়ান গেমস ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত ফলাফল ভালো নয়। এ পর্যন্ত তিনবার ভারতের বিপক্ষে খেলে তিনবারই হেরেছে বাংলাদেশ। দুই দেশের অলিম্পিক দলের চতুর্থ সাক্ষাতে বাংলাদেশ কি পারবে হারের বৃত্ত ভাঙতে?

হ্যাভিয়ের ক্যাবরেরার দল পূর্ণাঙ্গ শক্তিশালী নয়। বসুন্ধরা কিংসের খেলোয়াড় না পাওয়ায় জোড়াতালির দল নিয়েই এবার এশিয়ান গেমস খেলতে গেছে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিডফিল্ডার মোহাম্মদ রিদয় বলেছেন, ‘আমরা সবাই ম্যাচের জন্য প্রস্তুত আছি। কোচ আমাদের যে পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করিয়েছেন, মাঠে যদি সবাই সে পরিকল্পনা অনুসারে খেলতে পারি তাহলে ভালো ফল বলেই আশা করছি। আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না।’

রিদয় আরো বলেন, ‘আসলে আমরা তো সবসময় চেষ্টা করি ভালো একটা রেজাল্টের। আত্মঘাতী গোল হয়ে গেছে, কিছু তো করার নেই। খেলায় এমন হতেই পারে। খেলার রেজাল্ট তো আমাদের পক্ষেও আসতে পারতো। আমাদের গোল মিস হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!