ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এশিয়ান গেমসে বরণ করে নেয়া হলো বাংলাদেশকে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৩
এশিয়ান গেমসে বরণ করে নেয়া হলো বাংলাদেশকে
ফাইল ছবি

১৯তম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ দলকে আজ হাংজু গেম ভিলেজে চীনা সংস্কৃতিতে বরণ করে নিয়েছেন আয়োজকরা। এসময় বৃষ্টি উপেক্ষা করে সেখানে জড়ো হন অ্যাথলেট ও কর্মকর্তারা।

বাংলাদেশ বহরের নেতৃত্বে ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এছাড়া উপস্থিত ছিলেন শেফ দ্য মিশন এ কে সরকার ও ডেপুটি শেফ দ্য মিশন ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী।

এসময় জাতীয় সঙ্গীতের সাথে গেমস ফ্লাগ প্লাজায় উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা। হাংজু এশিয়ান গেমস ভিলেজ মেয়র লি হুওলিন এসময় বাংলাদেশ দলকে স্বাগত জানান। পরে বিওএ মহাসচিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!