ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বৈরথ, যা বলছে পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০১, ২১ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বৈরথ, যা বলছে পরিসংখ্যান
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। যার প্রথমটিতে আজ মিরপুরে মুখোমুখি হবে দুই দল।  বিশ্বকাপের আগমুহূর্তে এ সিরিজটি যে দু’দলেরই প্রস্তুতির মঞ্চ, সেটি পরিস্কার।

নিজেদের দ্বিতীয় সারির দল বাংলাদেশের বিপক্ষে খেলতে পাঠালেও স্বাগতিকরা সিরিজটি খুব একটা ফেলনা হিসেবে নিচ্ছে না। কেননা এই সিরিজের মধ্য দিয়েই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড সাজাবে টিম ম্যানেজমেন্ট।

কার মুখে ফুটবে শেষ হাসি? বাংলাদেশ কি ধরে রাখতে পারবে ঘরের মাঠে নিজেদের আধিপত্য? কী বলছে পরিংখ্যান? কাগজ-কলমের হিসেবে জয়ের দিক থেকে নিউজিল্যান্ডের চেয়ে ঢেড় পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

Advertisement

গত ১৩ বছর ধরে বাংলাদেশকে নিজ মাটিতে হারাতে পারেনি নিউজিল্যান্ড। সঙ্গত কারণেই এমন রেকর্ড সফরকারীদের জন্য মোটেও আত্মবিশ্বাসী করার মত নয়। বাংলাদেশ সফরে সর্বশেষ ২০০৮ সালে টাইগারদের  ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড।

এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারের লজ্জা পায় নিউজিল্যান্ড। সিরিজের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে বাদ দিয়ে সেবারই প্রথম শীর্ষ কোন দলকে সিরিজ হারিয়েছিলো বাংলাদেশ।

সবশেষ ২০১৩ সালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। তবে সবশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে টাইগারদের কাছে ৩-২ ব্যবধানে হেরেছিল কিউইরা।

ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ২০১৭ সালে কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিলো বাংলাদেশ। ঐ অবিস্মরণীয় জয়ের পর নিউজিল্যান্ডের কাছে টানা সাত ম্যাচে হেরেছে টাইগাররা।

সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৩৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এই ৩৯ ম্যাচের পরিসংখ্যানে বেশ এগিয়ে আছে সফরকারীরা। টাইগারদের ১০ জয়ের বিপরীতে কিউইদের অর্জন ২৮ জয়। একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়।

সবশেষ জয়ের পরিসংখ্যানেও এগিয়ে নিউজিল্যান্ড। দুই দলের শেষ ১০ দেখায় টাইগাররা পেয়েছে দুই ম্যাচে জয়ের স্বাদ। বাকি ৮ ম্যাচেই হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

নিউজিল্যান্ড দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চাঁদ বোয়েস, উইল ইয়ং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!