[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩
থেমেছে বৃষ্টি, শিগগিরই শুরু খেলা
ফাইল ছবি
বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াতেই শুরু হয়েছে বৃষ্টি। অনেক আগে বৃষ্টি থামার পর সরানো হয়েছে কভার। এখন খেলা শুরুর অপেক্ষা।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে সফরকারী নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
আগে ব্যাটিংয়ে নেমে খুব সতর্কতার সাথেই ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। উইকেট ধরে রেখে খেলতে গিয়ে স্লোথ গতিতে এগুতে থাকে সফরকারীরা।
.png)
৪.৩ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৯ রান জমা করে নিউজিল্যান্ডের দুই ওপেনার উইলি ইয়াং ও ফিন অ্যালেন। এরপর শুরু হয় বৃষ্টি। ২টা ২২মিনিটে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!