[ খেলা ]
বিপিএল-২০২৪
খুলনার ডেরায় আফিফ ও রুবেল
ছবি: ডেইলি বাংলাদেশ
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে আজ। ড্রাফটে উঠেছেন ২০৩ দেশি ও ৪৪৮ বিদেশি ক্রিকেটার। সেখানে দেশিও ক্যাটাগরিতে দল পেয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। ৩০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। এছাড়াও দলটি ‘বি’ ক্যাটাগরিতে থেকে আফিফ হোসেন ধ্রুবকে ৫০ লাখ টাকায় নিয়েছে।
রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ১২টায় শুরু হয় প্লেয়ার্স ড্রাফট। এদিন ড্রাফটের শুরুতেই নাম ওঠে রংপুর রাইডার্সের। এ সময় প্রথম ডাকে রনি তালুকদারকে নেয় তারা।
তৃতীয় ডাকে জাতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় মুশফিকুর রহিমকে দলে নেয় ফরচুন বরিশাল। এ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ৮০ লাখ টাকায় দল পেয়েছেন তিনি।
.png)
এদিকে আজ শুরুতেই দেশি ক্যাটাগরিতে দল পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৩০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। অন্যদিকে সৌম্য সরকারকেও তৃতীয় রাউন্ডের ডাকে ২০ লাখ টাকায় দলে নিয়েছে বরিশাল।
নিয়ম অনুযায়ী প্রতিটি দল প্লেয়ার্স ড্রাফটের আগে ৪ জন করে ক্রিকেটার দলে রেখে দিতে পারবে। বিদেশি ক্রিকেটার দলে রাখা এবং প্লেয়ার্স ড্রাফটের বাইরে সরাসরি দলে ভেড়ানোয় কোনা বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে আগের বছর খেলা যত খুশি ক্রিকেটারকে রেখে দেওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/এএসএম/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিপিএল
লিংক সফলভাবে কপি হয়েছে!