[ খেলা ]
এশিয়ান গেমস-২০২৩
প্রথম রাউন্ড থেকে খুমি ও রাফির বিদায়
ছবি: সংগৃহীত
অনেক আশা নিয়ে এশিয়ান গেমসের জিমন্যাস্টিক্স ইভেন্টে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ দল। সেখানে ভালো করতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার সকাল ৮টায় হুয়াংলং স্পোর্টস সেন্টার জিমনেসিয়ামে নেমেছিল দুই জিমন্যাস্ট সাংখিয়ং খুমি ও আবু সাঈদ রাফি। সেখানে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তারা।
প্রথম রাউন্ডে পমেল হর্সে সাংখিয়ং খুমি ৯ দশমিক ৫৬৬ স্কোর করেছেন। আর আবু সাঈদ রাফির স্কোর ৪ দশমিক ৬৬। তবে খেলার মাঝে ভুল করে বসেন আবু সাঈদ। তাতেই পেনাল্টিতে তার চার পয়েন্ট কেটে নেয়া হয়।
ভল্টিং-এ আবু সাঈদ রাফি ১২. ৯৬৬ ও সাংখিয়ং খুমি ১১.৫৩৩ স্কোর করেছেন। রিং-এ সাংখিয়ং খুমি ৯.৪০০ স্কোর করেন। তবে ইনজুরির কারণে প্যারালাল বারে অংশ নেননি তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এশিয়ান ফুটবল
লিংক সফলভাবে কপি হয়েছে!