ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় বিলম্ব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩
যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় বিলম্ব
ফাইল ছবি

আর কিছুদিন পরই শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে প্রায় সব দল নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। তবে এখনো বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেনি বিসিবি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঘোষণা করা হতে পারে টাইগারদের বিশ্বকাপ দল।

জানা গেছে, টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সোমবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া থেকে ঢাকা ফিরবেন। হেড কোচ ফেরার পরই চূড়ান্ত ১৫ জনের স্কোয়াড তৈরি করা হবে। বিশ্বকাপ দল প্রায় চূড়ান্ত হলেও শুধুমাত্র একটি সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় রয়েছেন নির্বাচকরা। 

পাঁচ নাকি চার পেসার নিয়ে বিশ্বকাপে যাবে দল, সেই সিদ্ধান্তে এখনো পৌঁছাতে পারেনি নির্বাচক প্যানেল। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও চূড়ান্ত মতামত দিতে পারেননি। টাইগারদের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের জন্য অপেক্ষা করা হচ্ছে। 

Advertisement

জুনিয়র সাকিব কতদিনের মধ্যে পুরোপুরি ফিট হবেন সে রিপোর্ট চাওয়া হয়েছে মেডিকেল বিভাগের কাছে। সাকিব যদি ফিট হন সেক্ষেত্রে পঞ্চম পেসার হবে বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন তিনি। অন্যথায় তাকে বাদ দিয়ে চার পেসার নিয়ে ঘোষণা করা হতে পারে বিশ্বকাপ দল।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!