ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অভিমানে দল ছাড়লেন তামিমের ভাই নাফিস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩
অভিমানে দল ছাড়লেন তামিমের ভাই নাফিস
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার ছিলেন সাবেক ক্রিকেটার নাফীস ইকবাল। তাকে মঙ্গলবার ওই পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছরের টি-২০ বিশ্বকাপের পর বাংলাদেশ দলের ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। তার জায়গায় ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় নাফীসকে। 

এরপর থেকে টানা দায়িত্ব পালন করে গেছেন তিনি। তবে গুঞ্জন আছে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাফিস ইকবাল জাতীয় দলের দায়িত্বের বাইরেও তামিম ইকবালের বড়ভাই। ছোটভাই তামিমকে বিশ্বকাপ দলে না নেয়ার কারণেই এমন অভিমান কিনা তা নিয়েও আছে প্রশ্ন।

Advertisement

গত বছরই অবশ্য তার পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল। তার বিরুদ্ধে ক্রিকেটারদের সঙ্গে ভালো ব্যবহার না করার অভিযোগ ছিল। গত বছর জিম্বাবুয়ে সফর থেকে ফিরে ভালো ব্যবহার না পাওয়ার অভিযোগ করেছিলেন ক্রিকেটারদের একাংশ।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!