২২ বছর বয়সী বেকা বেকার আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ। মনোবিদের সাহায্য নিয়ে দীর্ঘ আলোচনার পর বেকারকে আত্মহত্যা করা থেকে বিরত করে তারা। পরে দমকল বাহিনীর সাহায্যে তরুণ এই ফুটবলারকে নিরাপদে উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে হতাশায় আত্মহত্যা করতে গিয়েছিলেন বেকা বেকা। যদিও এই দাবি অস্বীকার করেছে নিসের এই ফুটবলারের প্রতিনিধি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়ার যে কারণ বলা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যে। এ ঘটনার সঙ্গে এমন কোনো সম্পর্ক নেই।’
.png)
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার ক্লাব লোকোমোতিভ মস্কো থেকে ফরাসি ক্লাবটিতে যোগ দেন বেকা বেকা। ডিফেন্সিভ এই মিডফিল্ডার নিসের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন। তার এমন ঘটনায় বিবৃতি দিয়েছে ফরাসি ক্লাব নিসও। বিবৃতিতে বলা হয়েছে, ‘শেষ পর্যন্ত সব কিছু ভালোভাবে শেষ হওয়ায় সবাই খুব স্বস্তি বোধ করছে।’