ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এএফসি কাপে নতুন উচ্চতায় কিংস

আসমাউল মুত্তাকিন
প্রকাশিত: ১৫:৩৮, ২ অক্টোবর ২০২৩
এএফসি কাপে নতুন উচ্চতায় কিংস
ছবি: সংগৃহীত

তখন প্রায় সকাল গড়িয়ে দুপুর। আকাশ মেঘাচ্ছন্ন আকাশ। ধারণা করা হয়েছিল হয়তো কিছুক্ষণ পর নামবে বৃষ্টি। তবে আধাঘন্টা পর পুরো আকাশ পরিষ্কার। বৃষ্টি নেই। কালো মেঘ সরিয়ে আকাশে দেখা দিল প্রচন্ড রোদ। আকাশ ও পরিবেশে এতোকিছু হয়ে গেল তবুও থেমে নেই কর্মযজ্ঞ। তারা কাজ করছে। সোমবার তাদের বিশেষ দিন। এই দিনে আরেকটি মাইলফলকে পৌঁছাবেন তারা। কারণ দেশের ফুটবলে ইতিহাসে এর আগে কখনো যেটি হয়েনি। সেটি হচ্ছে সোমবার। 

দেশের প্রথম ক্লাব হিসেবে নিজস্ব আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। যার নাম কিংস অ্যারেনা। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ক্লাব হিসেবে নিজেদের স্টেডিয়ামে ফ্লাড লাইট স্থাপন তো আছেই। গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান ফিফা প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে এই ভেন্যুটির। এখন এএফসি কাপে অভিষেকের পালা। ম্যাচটিকে সামনে দ্রুতগতিতে চলছে স্টেডিয়াম সুসজ্জিত করার কাজ। 

প্রচন্ড রোদের মধ্যে কয়েকজনকে দেখা গেল গ্যালারিতে চেয়ার ঠিক করতে। টাচলাইনের পাশে দৃষ্টিনন্দন ডাগআউট। এগুলো পরিষ্কার করছেন আরেকজন। ভিআইপি গ্যালারিতে কয়েকজনকে দেখা গেল উন্নত চেয়ার বসাতে। কেউ আবার মাঠের পাশে পোস্টার গুলো ঠিক করছেন। এত সব কর্মযজ্ঞ শুধুই আন্তর্জাতিক রাঙিনায় এএফসি কাপকে অভিষেক ঘটাতে।

Advertisement

সোমবার (০২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এএফসি কাপের ম্যাচে ভারতের ক্লাব ওড়িশা এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে হার দিয়ে শুরুর পর কিংসের সামনে ঘুরে দাঁড়ানোর মিশন।

ঘরের মাটিতে জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের পরে এবার আন্তর্জাতিক ক্লাব ফুটবলের অভিষেক হবে।  ছবি : সংগৃহীত

খেলাধুলায় রেকর্ডের নিয়ে রয়েছে বিশেষ গুরুত্ব। নতুন কিছু শুরু করার ভাবনা থেকেই বসুন্ধরা কিংস ক্লাবের যাত্রা শুরু। ক্লাবটি ২০১৬ সালে পাইওনিয়ার লিগে শিরোপা জেতে। এরপর ২০১৮-২০১৯ মৌসুম থেকে শুরু করে টানা চারবার প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে। এদেশের ফুটবল ইতিহাসে এই রেকর্ড অন্য কারো নেই। এরপর  নিজস্ব ভেন্যুতে এএফসি কাপ। 

গত বছর যাত্রার পর থেকেই দেশের ফুটবলের আকর্ষণ কেড়ে নিয়েছে বসুন্ধরার এই স্টেডিয়াম। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে নিজস্ব হোম ভেন্যুতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে কিংস ইতিহাস গড়েছে আগেই। আন্তর্জাতিক অভিষেকে যেন কোনো কমতি না থাকে সে জন্য কিংস অ্যারেনাকে নতুন রূপে রূপান্তরিত করা হচ্ছে। 

কিংসের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক জানিয়েছেন,‘আর্ন্তজাতিক অভিষেক হয়েছে। এখন এফসি কাপের অভিষেকের অপেক্ষা। শুরুটা বিশেষ কাজগুলো দরকার। সেগুলোই গুরুত্ব দিচ্ছি।’

এর আগে এএফসির নির্দেশনা মেনেই গ্যালারিতে বসানো হয়েছে বিভিন্ন চেয়ার। বেশির ভাগ চেয়ারের রং করা হয়েছে কিংসের জার্সির সঙ্গে মিল রেখে।গ্যালারিতে লালের মাঝে রাখা হয়েছে সাদা রঙের কিছু চেয়ার। তাতে বড় করে ফুটে উঠেছে ‘কিংস’ লেখা। 

গত দুই মৌসুম নিজেদের তৈরি করা স্টেডিয়াম কিংস অ্যারেনায় হোম ম্যাচগুলো খেলছে বসুন্ধরা কিংস। পথচলার শুরু থেকেই এই মাঠে অপ্রতিরোধ্য ক্লাবটি। ১৯ ম্যাচ খেলে এখনো হারের দুঃস্মৃতি সঙ্গী হয়নি চ্যাম্পিয়নদের। জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে মাত্র একটিতে।

ঘরোয়া ফুটবলের অবিশ্বাস্য সাফল্যের পর আজ কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বসুন্ধরা কিংস। এএফসি কাপে ওড়িশা এফসির বিপক্ষে আজকের ম্যাচ তাই কিংসের কাছে স্মরণীয়ও বটে। 

তবে মাজিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করায় কিংস ফুটবলারদের আত্মবিশ্বাসে খেয়েছে ধাক্কা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি ঘরের মাঠে অজেয় থাকার চ্যালেঞ্জও মাথায় রাখতে হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!