ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এএফসি চ্যাস্পিয়ন্স লিগে আল নাসরের জয়রথ অব্যাহত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৫, ৩ অক্টোবর ২০২৩
এএফসি চ্যাস্পিয়ন্স লিগে আল নাসরের জয়রথ অব্যাহত
ফাইল ছবি

এএফসি চ্যাস্পিয়ন্স লিগে জয় নিয়ে মাঠ মাঠ ছেড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। দলের হয়ে গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ অধিনায়ক। এছাড়া জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা তালিস্কা।

সোমবার (২ অক্টোবর) কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে ইস্তিকলুলকে পরাজিত করেছে আল নাসর। ইস্তিকলুলের হয়ে একমাত্র গোলটি করেন সেনিন সেবাই।

এদিন পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে আল নাসর। ম্যাচের ৮১ শতাংশ বল নিজেদের কাছে রেখে প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে ২৭টি শট নেয় তারা। যার ১০টিই ছিল অন টার্গেট। জবাবে মাত্র ১৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৫টি শটই করতে পেরেছিল ইস্তিকলুল। 

Advertisement

অবশ্য ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ইস্তিকলুল। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে ৪৪তম মিনিটে বেগানোভিচের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন সেবাই। তবে বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আল নাসর। 

ম্যাচের ৬৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। পর্তুগিজ অধিনায়ক গোল করে ম্যাচে সমতা ফেরান। ম্যাচের ৭২তম মিনিটে লিড নেয় আল নাসর। এবার গোলদাতা তালিস্কা। ইয়াহইয়ার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে ২-১ গোলের লিড এনে দেন তিনি। 

পাঁচ মিনিট পর ম্যাচের ৭৭তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে জয়সূচক গোলটি করেন তালিস্কা। গারিবের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। এ জয়ে গ্রুপ ই থেকে দুই ম্যাচ খেলে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!